আপনার ফেসবুকে এক ক্লিকে সকল Friend Requests (Confirm ) করুন

এক ক্লিকে সকল ফেসবুক ফ্রেন্ড রিকোয়েষ্ট কনফার্ম করুন- যেই বিষয়টি নিয়ে আলোচনা করব , তা হল all Friend Requests কি ভাবে  এক সাথে Confirm করা যায় ,
প্রথমে আমাদের কম্পিউটার থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে Facebook Login করতে হবে এখন হোমপেজ থেকে ফ্রেন্ডরিকোয়েস্ট আইকন এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আকারে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো দেখাবে সেখান থেকে Friend Requests See All ক্লিক করতে হবে এতে করে সকল Friend Requests এক সাথে দেখা যাবে,

তার পর Web browser মজিলা ফায়ার ফক্স থেকে Console এ যেতে হবে রাইট বাটন এ ক্লিক করে ইন্সপেক্ট ইলেমেন্ট তারপর কনসোল এ ক্লি করে Code paste করতে হবে পোষ্ট এর শেষে কোড দেয়া অাছে কপি করে নিন,
অথবা
Google Chrome : Ctrl+Shift+I
অথবা
Opera mini : Ctrl+Shift+C


উপরের তিনটি ব্রাউসারের যে কোনটি থেকেই হবে এবং সাথে  সাথে আপনার সকল Friend Requests Confirm হতে থাকবে । দুই মিনিটেই কনফার্ম হয়ে যাবে আর ফ্রেন্ড রিকোয়েষ্ট সংখ্যা হাজারের উপরে হলে তিন থেকে চার মিনিট লাগতে পারে ।


নিচের কোডটি কপি করুন আর কনসোলে ক্লিক করে পেষ্ট করে এন্টার চাপুন


javascript:var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _4jy1 selected _51sy');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
Read More »

ফেসবুক ব্যবহার ছেড়ে দিতে চান ? যেভাবে পারম্যানেন্টলি আপনার ফেসবুক আইডি ডিলেট করবেন ।

ফেসবুক ব্যবহার করতে করতে বোরিং হয়ে গেছেন ? আর ফেসবুক ব্যবহার করতে চাচ্ছেন না ? যদি আপনি মনে করেন আপনার ফেসবুক আইডি পারম্যানেন্টলি ডিলেট করে দেয়াই ভালো হবে তাহলে এই পোস্টটি আপনার জন্য সহায়ক হবে ।

ফেসবুক একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট করতে প্রথমে

https://www.facebook.com/help/delete_account এখানে ক্লিক করুন আপনাকে দেখানো হবে আপনি কি সত্যিই ফেসবুক ডিলেট করতে চাচ্ছেন টিক চিহ্ন দিন তারপর পাসওয়ার্ড চাইতে পারে শিউর হওয়ার জন্য আসলেই আপনি ফেসবুক একাউন্ট ডিলেট করতে চাচ্ছেন কিনা যদি পাসওয়ার্ড না চায় তাহলে ক্যাপচা ভেরিফিকেশন চাইতে পারে অথবা আপনি রোবট কিনা অথবা কোন এপস ব্যবহার করে অটোমেটিক ডিলেট হচ্ছে কিনা সেটাও চেক করবে তারপর ডিলেট বাটনে ক্লিক করুন।

এখন একটি নোটিফিকেশন দেখাবে আপনি সত্যি যদি ডিলেট করতে চান তাহলে ১৪ দিনের মধ্যে অাপনার ফেসবুক একাউন্ট অটোমেটিক ডিলেট হয়ে যাবে ।

এর মধ্যে যদি আপনি সিদ্ধান্ত পরিবর্তন করেন এবং ‍পুনারায় ফেসবুকে লগিন করে তাহলে একাউন্ড পুনরায় একটিভ হয়ে যাবে আর যদি ১৪ দিনের মধ্যে আর লগিন না করেন তাহলে আপনার একাউন্ট পারম্যানেন্টলি ডিলেট এবং আপনি সফলভাবে আপনার ফেসবুক একাউন্ড ডিলেট করতে পেরেছেন ।

কনগ্রাচুলেশন ফেসবুক ছেড়ে দেওয়ার মতো কাজ সবাই পারে না।
Read More »

ডিসলাইক নয় ফেসবুকে চালু হলো ইমোজি বাটন

অবশেষে ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো অভিব্যক্তি প্রকাশের ছয়টি ইমোজি বাটন। এই ইমোজিগুলোতে লাইক-আনলাইক দু`টি অভিব্যক্তি প্রকাশের ব্যবস্থাই থাকছে। পরোক্ষভাবে এটিকে ডিসলাইক বাটনও বলা যেতে পারে।
শুরুতে শুধুমাত্র স্পেন ও আয়ারল্যান্ড এই দু`টি দেশ এই সুবিধা পাচ্ছে। এখন থেকে এই দুই দেশে ফেসবুকে কোনো পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো Love, Haha, Yay, Wow, Sad, Angry।

ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট, লেখা অনুযায়ী ইমোজি বাটনে চাপ দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।
এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।
ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। সেটাকে একটু ভিন্নভাবে চালু করা হলো। এখন থেকে কোনো পোস্টে লাইক দেয়ার ক্ষেত্রে নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে।
Read More »

ফ্রি ইন্টারনেট দেবে ফেসবুক

বিনামূ্ল্যে ইন্টারনেট সেবা পৌছে দেয়ার ঘোষণা দিয়েছে ফেসবুক। সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের আয়োজিত শরণার্থী বিষয়ক বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে ফেসবুক সিইও মার্ক জাকার বার্গ। ইউরোপের শরণার্থীদের ক্যাম্পগুলোতে ফ্রি ইন্টারনেট সেবা পৌছে দিবে মার্ক।

শরণার্থীদের নিজেদের পরিবারের সাথে সহজে যোগাযোগ এবং ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবা নেওয়ার জন্য দেয়া হবে বিনামূল্যের এই ইন্টারনেট সেবা। এতে শরণার্থীরা নিজেদের মাঝে যোগাযোগের বিষয়টি রক্ষা করতে পারবে এবং নিজেদের সমস্যাগুলোর সমাধানের পথ খোঁজে নিতে পারবে।

ইন্টারনেট সেবা নিয়ে মার্ক জাকারবার্গ বলেন, 'বর্তমানে ইন্টারনেট ব্যতীত উন্নয়ন সম্ভব নয়। এটি এমন একটি সেবা যার দ্বারা জাতিসংঘের ঘোষিত উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যায় এবং এটি দিয়েই মানুষকে দারিদ্রমুক্ত করা যায়।'

তিনি আরো বলেন, 'নতুন একটি প্রচারণা হাতে নিয়েছে ফেসবুক। যার লক্ষ্য হচ্ছে আগামী পাঁচ বছরের মধ্যে বিশ্বের সবার কাছে ইন্টারনেট সেবা পৌঁছে দেয়া এবং আমরা এতে সফল হবো আশা রাখি।’

উল্লেখ্য, ফেসবুক জানিয়েছে বর্তমান বিশ্বে মোট ইন্টারনেট গ্রাহক রয়েছে তিনশো কোটি। নতুন এই প্রচারণার 'কানেক্টিভিটি ডিক্লেরাশন' নামের এই প্রচারণার মাধ্যমে আগামী এক বছরে ফেসবুক এই সংখ্যাকে চারশো কোটিতে নিয়ে যেতে চাচ্ছে।
Read More »

ফেসবুক প্রোফাইল পিকচার হবে ভিডিও

বিশ্বব্যাপী প্রায় একশো কোটিরও বেশি মানুষ প্রতিদিন সময় কাটাচ্ছে ফেসবুকে। তাই ফেসবুক ব্যবহারকারী বিশাল এ জনগোষ্ঠীকে সন্তুষ্ট রাখতে প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে চলেছে জাকারবার্গের এ সৃষ্টি। এই ধারাবাহিকতায় এবার আরো পাঁচটি নতুন ফিচার যুক্ত করার ঘোষণা দিয়েছে ফেসবুক। শিগগিরই ফেসবুকে ফিচারগুলো দেখবে পাবে ব্যবহারকারীরা।

 নতুন এই পাঁচটি ফিচারের মধ্যে প্রোফাইল পিকচারের বদলে প্রোফাইল ভিডিও যোগ করার বিষয়টি সবচেয়ে আলোচনায় এসেছে। তবে প্রোফাইল হিসেবে ভিডিও যোগ করার কথা বলা হলেও আদতে এটিকে ভিডিও প্রোফাইল বলা যাবে কিনা সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেছে স্বয়ং ফেসবুক

ফেসবুক জানিয়েছে, মূলত এটি একটি জিআইএফ ফরমেটের ছবি। যা ভিডিওর মতই দেখাবে। ব্যবহারকারীরা কোন ভিডিওকে প্রোফাইল হিসেবে যুক্ত করতে চাইলে সেই ভিডিও থেকে সহজেই লুপিং ক্লিপ তৈরি হয়ে প্রোফাইলে যোগ হয়ে যাবে।
পাশাপাশি কোন উপলক্ষকে কেন্দ্র করে সাময়িক সময়ের জন্য কোন প্রোফাইল পিকচার সেট করে নেয়ার সুবিধাও চালু হবে। এই ফিচারের আওতায় নির্দিষ্ট সময়ের পরে আগের প্রোফাইল পিকচার স্বয়ংক্রিয়ভাবে ফিরে আসবে।
এখন প্রোফাইল পিকচার বামদিকে থাকলেও ফেসবুকের স্মার্টফোন অ্যাপের জন্য প্রোফাইল পিকচার মাঝখানে নেওয়ার আরো একটি সুবিধা যুক্ত হচ্ছে । ফলে এখন থেকে প্রোফাইল পিকচার মাঝখানেও বসাতে পারবে স্মার্টফোন ব্যবহারকারীরা।
এছাড়া এখন প্রোফাইলের একদম উপরের দিকে দেখানোর জন্য আরও বাড়তি কিছু তথ্য যুক্ত করা যাবে। যার মধ্যে আছে এক লাইনের বায়ো সেকশন, কর্মস্থলের তথ্য এবং পাঁচটি পর্যন্ত ফিচারড ছবি।
Read More »

ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করে রাখুন

ফেসবুকের নতুন নিয়ম অনুযায়ী ফেসবুকে কোন ভিডিও সামনে আসলেই স্বয়ংক্রিয়ভাবেই প্লে হয়ে যাচ্ছে সেটি। কোন ধরনের আগাম ঘোষণা না দিয়েই ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ

নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়ার বিষয়টিকে অনেকেই বাড়তি ঝামেলা মনে করছেন। যারা নতুন এই সেবাটিকে ঝামেলা মনে করছেন তারা চাইলেই বন্ধ করে রাখতে পারেন সেবাটিকে। আর এ জন্য নিচের বিষয়গুলো অনুসরণ করতে হবে।

ফেসবুকে অটো চালু হওয়া ভিডিও অফ করে রাখুন

ভিডিওর অটো প্লে অপশনটি ফেসবুক তার ব্যবহারকারীদের সুবিধার জন্যই চালু করেছে। তবে এটি বন্ধ করতে হলে প্রথমেই যেতে হবে সিটিংস অপশনে। তারপর সেখান থেকে ভিডিও লিখা অপশনে ক্লিক করার পর 'অটো প্লে ভিডিওস' লিখা আসবে। সেখানটার ডান দিকে থাকা Default বাটনে ক্লিক করলে একটি ড্রপডাউন মেন্যু চলে আসবে। সেখানে Off লিখা অপশনটি নির্বাচিন করে দিলেই বন্ধ হয়ে যাবে নিউজ ফিডে স্বয়ংক্রিয়ভাবে প্লে হওয়া ভিডিওগুলো
আবার পরবর্তীতে কোনো সময় অটো প্লে'র প্রয়োজন মনে করলে একই সেটিংস অপশন থেকে ON করে দিলেই নিউজ ফিডের ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হতে থাকবে।
Read More »

ফ্রিতে WhatsApp এর মেয়াদ বাড়িয়ে নিবেন যেভাবে

What's app বর্তমানে সবাই চালাই। তাই এটি সবার কাছে জনপ্রিয়। কিন্তু এটি মাত্র ১ বছরের জন্য ফ্রী । ১ বছর পর আপনার ৭০ টাকা বা 1$ কেটে নিবে।এভাবে প্রতি বছরে আপনার ৭০ টাকা করে কাটবে What'sApp. টাকা দেয়াও বিশাল ঝামেলা। ক্রেডিট কার্ড ও সবার নেই।

এখন থেকে ফ্রীতে WhatsApp চালান আজীবন ।

প্রথমে Whats App ওপেন করুন।

এবার Whats App Settings এ যান।

এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেলুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি।

পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার দিন, এবং পরে নতুন নাম্বার দিন। (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে)

এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।
এবার চলে যাই আসল ট্রিক্সে।

উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে।

এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে Whats App এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।

মেয়াদ বেড়েছে কিনা জানার জন্য *.Go to Setting> Payment Info.
Read More »

Facebook এ সিঙ্গেল নাম করতে চাচ্ছেন

কিভাবে facebook এ নাম সিঙ্গেল করা যায় সেটা বলছি ।এটা শুধু পিসি, এন্ডয়েড এবং জাভা মোবাইল দিয়ে করা যাবে ।

এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য পিসি দিয়ে যা করতে হবেঃ

১. ফায়ারফক্স ওপেন করে “Tools” এ ক্লিক করে “Options” এ ক্লিক করুন।
২. নতুন একটি উইন্ডো আসবে, ওইটার  “Advanced” ট্যাবে ক্লিক করুন।তারপর “Network” ট্যাবের “Settings” এ যান।
৩. “Connection Settings” নামের একটি উইন্ডো আসবে।
৪. “Manual Proxy Configurations” সিলেক্ট করুন এবং HTTP Proxy তে নিচের প্রক্সিটা বসান; 119.235.16.41 ।
৫. “Port” এ 8080 লিখুন, “use this proxy server for all protocols” এর বক্স এ টিক দিন এবং সেভ করে ফায়ারফক্স রিস্টার্ট করুন।
বিঃদ্রঃ(যাদের এই poxy টা কাজ  না করবে তারা সাইট থেকে যে কোন একটা poxy কপি করে নিন সাইট )
৬. এইবার আপনার ফেসবুক আইডিতে লগইন করুন, ভাষা পরিবর্তন করে “Bahasa Indonesia” সিলেক্ট করুন।
৭. এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড
দিয়ে সেভ করুন। এবার দেখন আপনার এক শব্দের নাম হয়ে গেছে। প্রোক্সি চেইঞ্জ করলে নেট একটু স্লো হয়ে যাবে  ।


এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য java মোবাইল দিয়ে যা করতে হবেঃ

নাম সিঙ্গেল করার জন্য UC Browser লাগবেই Opera দিয়ে হবেনা। তাই আপনার Official Uc { যে কোনো র্বাসন } Open করে Setting এ যান তারপর Network তারপর Proxy server যান ১ম বক্সে এটা দিবেন 118.98.35.251:8080 ২য় বক্সে দিবেন m.facebook.com এবার ফেসবুকে ঢুকে Languag -Bahasa (Indonesia) select করুন । তারপর আবার sett.&privacy এ গিয়ে General--Name-- ১ম বক্সে আপনার কাঙ্খিত Single নেইম দিন এবং সবার নিচের বক্সে পাসওয়ার্ড দিয়ে সেভ করুন ।কাজ শেষ আপনার Single নাম হয়ে গেছে।

এক শব্দ বা সিঙ্গেল নাম ফেসবুক প্রোফাইলে নাম করার জন্য andorid মোবাইল দিয়ে যা করতে হবেঃ

১মে এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিন(এইটা দিয়ে আইপি হাইড করা হয়) MediaFire link
যে কোন ব্রাউজার (opera, UC Browser) সহ প্রায় সকল ব্রাউজার দিয়ে ফেসবুক এর প্রোফাইল নাম চেঞ্জ করে এক শব্দের করতে পারবেন
এখান থেকে poxy সংগ্রহ করুন।তার পর Proxy setting software টি OPEN করুন। ডানে বামে স্লাইড করে! Disclaimer পেজে গিয়ে I read and accept the terms and condition এ টিক চিহ্ন দিয়ে Accept এ Click করুন ।তারপর ১ম অপশন যেটা আছে poxy selector এ গিয়ে hostname এ poxy এবং নিচেরটাতে port সেভ করুন।তারপর Configuration checker এ প্রবেশ করুন, যদি Proxy and port কার্যকর হয় তাহলে চারটা সবুজ চিহ্ন উঠবে। যদি সবুজ চিহ্ন না আসে তবে অন্য প্রক্সি দিয়ে ট্রাই করুন। সবুজ চিহ্ন আসার পর আপনার ফোনের অপেরা ইউসি অথবা যে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে লগিন করে ।ল্যাঙ্গুয়েজ সেটিং এ ক্লিক করে Bahasa Indonesia সিলেক্ট করুন।এবার আপনার লাস্ট নেম রিমুভ করে অথবা নতুন একটি নাম দিন এবং পাসওয়ার্ড দিয়ে সেভ করুন।
Facebook আমি
Read More »

হ্যাক হলেও ফিরে পাবেন ফেসবুক একাউন্ট

২০০৪ সালে শুরু হওয়া ফেসবুক নামক সামাজিক যোগাযোগ সাইটের সাথে নিশ্চয়ই কাউকে নতুন করে পরিচয় করিয়ে হবেনা। কম বেশি সবারই সেখানে একাউন্ট থাকার সুবাদে সুখকর অভিজ্ঞতার পাশাপাশি কষ্টকর অভিজ্ঞতাটাও অনেকেরই থাকার কথা। আজকে কষ্টকর দিকটি নিয়ে আগাবো এবং এর একটি সমাধানের চেষ্টা করবো।
 
 
 বাংলাদেশে জনপ্রিয় হওয়া ফেসবুকে কম বেশি অনেকেরই একাউন্ট কোননা কোন ভাবে হ্যাক হয়ে থাকতে পারে। দেখা গেছে কোন একটি স্ক্যাম কিংবা এপ্সের কবলে পড়লেন। অথবা কোন ভাবে আপনার সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় ইমেইল হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক হয়ে ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেল। এবং হ্যাকার আপনার ব্যবহৃত পাশওয়ার্ড টিও পরিবর্তন করে ফেললো। এখন কি করবেন??
শুধু মাত্র ফান করার জন্য হলে একাউন্টের চিন্তাটা না করলেও চলে. কিন্তু লক্ষনীয় যে, আজ কাল সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম নয় আরো নানাবিধ ব্যক্তিগত ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত হয়। তখন তো আপনাকে এই আইডি রিকভার করতেই হবে। আইডি রিকভার করার নান উপায় আছে, তার মধ্যে আজকের উপায়টি পরিবেশিত হলঃ
হ্যাককৃত ফেসবুক আইডি পুনোরুদ্ধারঃ
. এড্রেস বার থেকে www.Facebook.com/hacked প্রবেশ করুন
. My Account Is Compromised ক্লিক করে এগিয়ে যান
 
. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে
 
Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name এই তিনটি অপশানের যেকোন একটি তে প্রয়োজনীয় তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক করুন
 
. Security Check অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান
 
. আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম থাকবে, This Is My Account ক্লিক করে এগিয়ে যান
 
. এখানে আপনার ব্যবহৃত পুরনো পাশওয়ার্ড এখানে প্রবেশ করান
 
. ফেসবক তথ্য গুলো সঠিক দেখালে পরবর্তী ষ্টেপ গুলো আপনাকে দিবে, সেভাবে আগালে আশা করি আপনার ফেবু আইডিটি স্বশরীরে ফিরে পাবেন
 
একাউন্ট হ্যাক সম্বন্দে আরো জানতে পারেন ফেবু হেল্প সেন্টারে http://www.facebook.com/help/hacked
একাউন্ট ফিরে পান কিংবা না পান সব সময় অনলাইনে নিরাপদ থাকতে করনীয় কিছু বিষয় খেয়াল রাখবেন
Read More »

ফেসবুক একাউন্টে অনাকাংখিত পর্ন ফটো আসুন দূর করি

ইদানিং অনেক পরিচিত ব্যক্তিবর্গের টাইমলাইনে পর্ণ পোস্ট দেখা যায়। হঠাৎ করে দেখলেই আমরা তাকে খারাপ ভাবতেও পারি। কিন্তু আসলে কি তাই? তিনি কি ইচ্ছা করে এসব পোস্ট করেছেন?
আসলেই তিনি এসব পোস্ট করেন নি বা জানেনও না। তাহলে কিভাবে টাইমলাইনে আসল আপনার মনের মাঝে প্রশ্ন জাগতে পারে। আসুন আমি বলছি কিভাবে এসব পোস্ট আপনার টাইমলাইনে আসে এবং এর সমাধান কি । তার আগে কয়েকটি কথা বলে নেই......
কিছু পন্ডিত এই পোস্টের কমেন্টে জেনে না জেনেই আমাকে জ্ঞান দিবেন, হয়ত গালিও শুনতে পারি। কিন্তু বাস্তবতা কি জানেন? আসলে খুব সাধারণ মানুষগুলো না জেনেই এসব বীপদের সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় স্কুল কলেজের শিক্ষকের টাইমলাইনেও এসব বাজে পোস্ট দেখা যায়। এখন ঘঠনা কি দাঁড়াল? যদি ওই টিচারে সাথে কোন শিক্ষার্থী এড থাকেন তাহলে নিঃসন্দেহে তার সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে।
কেন এসব পোস্ট অন্যের টাইমলাইনে না এসে আপনার টাইমলাইনেই আসে?
অনেক সময় মনের ভুলে এমন কোন ফেসবুক এপস এর সাথে যুক্ত হয়ে গেলেন যার দ্বারা আপনাকে আজকের এই লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হলো। হতে পারে কোন সাইটে (লগিন উইথ ফেসবুক) করার মাধ্যমে অথবা কোন মজার মজার গেমসের মাধ্যমে। এছাড়াও আরো কতগুলো কারনে এমনটা হতে পারে (যেমনঃ ব্রাউজার এডন্স অথবা এক্সটেনশন)।
এইতো জানলেন এমন পরিস্থিতিতে পড়ার কারন গুলো।
তাহলে এমন পরিস্থিতিতে মুক্তি পাওয়ার উপায় কি ?
আপনার ফেসবুক আইডিটি যেমন নিতান্তই আপনার, তেমনি ভাবে এর রক্ষণাবেক্ষনের মাধ্যমে নিজের মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভুলে যাবেন না ভার্চুয়াল জগতে আপনাকে দেখে নয়, আপনার টামলাইন দেখেই আপনার স্বভাব চরিত্র সম্পর্কে অপরিচিতরা ধারণা লাভ করেন। কথা না বাড়িয়ে তারপর বলছি......
এই সমস্যার মূল সমাধানের জন্য ‪#‎সেটিংস‬ অপ্সহানে যেতে হবে। সেখানে ‪#‎Apps‬ নামে একটি বাটন দেখতে পাবেন। তারপর #Apps এ গিয়ে অজানা সকল এপস রিমুভ করে দিন। যেসব এপস ট্রাস্টেড লিস্টে আছে সেগুলো রিমুভ না করলেও সমস্যা নেই (যেমনঃYouTube, Microsoft, Pinterest, Skype ইত্যাদি ) । তবে ভালো ভাবে খেয়াল করে যেগুলো আপনার কাছে রিস্ক মনে হয় সব রিমুভ করে দিন।
আশাকরি সবার উপকারে আসবে। আমার জ্ঞানের ক্ষুদ্র পরিসরে যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Read More »