Showing posts with label ফেসবুক হ্যাক. Show all posts
Showing posts with label ফেসবুক হ্যাক. Show all posts

ফেসবুকে ভুয়া নামধারীকে ধরা যাবে

ফেসবুকে অনেকেই ভুয়া নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন। ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানালে ফেসবুক তা বন্ধ করে দেয়। ফেসবুক এ বিষয়ে বেশ কড়া নীতি নিয়েছে। তবে যাতে নামের ভিন্নতার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে না যায়, এর ব্যবস্থাও করছে ফেসবুক

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীর সত্যিকারের নাম ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছে। এ ছাড়াও ব্যবহারকারী তাঁদের নামের বিষয়টি নিশ্চিত করতে পারেন, এ বিষয়টিও উন্নত করছে।

ফেসবুকের নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স স্লুজ বলেন, আগামী ডিসেম্বর থেকে সত্যিকারের নাম ব্যবহারের নীতিমালায় পরিবর্তনের বিষয়টি কার্যকর করা শুরু হবে। অ্যালেক্স স্লুজ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনকে (ইএফএফ) এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে স্লুজ লিখেছেন, ‘নাম নিশ্চিতকরণ প্রক্রিয়া নিয়ে আমাদের কাছে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সংখ্যা কমিয়ে আনতে চাই। যদি প্রয়োজন পড়ে, তবে এ প্রক্রিয়াকে আরও সহজ করতে চাই।’ স্লুজ বলেন, ফেসবুক ব্যবহারকারীদের এখন সত্যিকারের নাম ব্যবহার করতে হয় না, তবে বাস্তব জীবনের পরিচিত নাম ব্যবহার করতে হয়। এসিএলইউ ও ইএফএফসহ অন্য বেশ কয়েকটি সংগঠন ফেসবুককে ব্যবহারকারী শনাক্তকরণ প্রক্রিয়াকে পরিবর্তন করার আহ্বান জানায়। এ সমস্যাটি দীর্ঘদিনের। এর আগেও হ্যাসট্যাগ মাইনেমইজ নামের একটি প্রচারণা গোষ্ঠী ফেসবুকের সত্যিকারের নাম নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দাবি ছিল, তাঁদের পরিচিত নামেই ফেসবুকের অ্যাকাউন্ট চালু করতে দিতে হবে। ফেসবুক এ ধরনের নামের অ্যাকাউন্ট মুছে দিতে পারবে না।

স্লুজ বলেন, শুরুতে দুটি পরিবর্তন আসছে। অ্যাকাউন্ট নিশ্চিত করতে প্রাসঙ্গিক বিষয় ও ব্যাখ্যা যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে কেউ বিকল্প নাম দিলে এর ব্যাখ্যা চাইতে পারবেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ, কারও আইডি ভুয়া মনে হলে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রমাণ চাইতে পারবে। নামের কারণে ফেসবুকের ভুয়া তালিকায় পড়তে না চাইলে যা করবেন না

* কোনো প্রতীক, সংখ্যা, অনাকাঙ্ক্ষিত ছোট-বড় অক্ষরের ব্যবহার, একই অক্ষর বা যতিচিহ্ন বারবার ব্যবহার করবেন না
* একাধিক ভাষার অক্ষরে অ্যাকাউন্ট খুলবেন না, বা তথ্য দেবেন না
* নামের আগের পেশার টাইটেল যেমন—ডক্টর, ইঞ্জিনিয়ার ইত্যাদি দেবেন না
* নামের মাঝখানের অংশের জায়গায় শব্দগুচ্ছ, ডাকনাম ইত্যাদি দেবেন না
* কোনো ধরনের বিতর্কিত শব্দ, ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করবেন না
* উদ্দেশ্যমূলকভাবে অন্যের নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন না যা করবেন
* আসল নাম ব্যবহার করুন। আপনার পরিচয়পত্রের নাম বা আপনাকে যে নামে পরিবার ও বন্ধুরা জানে, সেটি ব্যবহার করুন
* চাইলে বাড়তি নাম হিসেবে ডাক নাম, পেশার ক্ষেত্রে পরিচিত নাম বা বাবা-মায়ের দেওয়া নাম যুক্ত করতে পারেন
* আপনার ডাকনামে যদি পরিচিত হন, তবে তা দিতে পারেন।
Read More »

আপনার অজান্তেই “ফেসবুক” আপনার যে ক্ষতিগুলো করছে

আজ থেকে দশ বছর আগে ফেসবুক এমন এক সোশাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করে, যার কাজ ছিল হাই স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। নিজে চিন্তা-ভাবনা, আলোচনা বা প্রোগ্রাম ঠিক করা বা তথ্য আদান-প্রদান ইত্যাদি কাজ চলতো এর মাধ্যমে। কিন্তু এর পর থেকে ফেসবুক অর্থ বানানোর প্লাটফর্মে পরিণত হতে লাগলো। যদিও এখন পর্যন্ত ফেসবুক সোশাল মিডিয়া হয়েই রয়েছে, তবুও অন্তত ৭টি কারণে এ বছরই ফেসবুককে বিদায় দেওয়ার পক্ষে মত দিয়েছেন ‘গিয়ার ল্যাব’-এর বিশেষজ্ঞরা। তারা বলছেন, কারণগুলো দেখুন এবং আপনিও এ বছরের মধ্যে ফেসবুককে ‘না’ বলুন।

১. সময়ের অপচয় : এটা বলা হয়, মানুষ প্রতিদিন গড়ে ১৭ মিনিট ফেসবুকে সময় দেন। এভাবে টানা ১০ বছর তারা ফেসবুকে থেকে জীবনের ৪০টি দিন শুধু লাইক করার কাজে নষ্ট করেছেন।

২. ফেসবুকের ফ্রি স্টাফ আমরা : ২০১২ সালের এক গবেষণায় জানানো হয়, ৬ লাখ ৮৯ হাজার ফেসবুক অ্যাকাউন্টের ওপর একটা পরীক্ষা চালানো হয়। ফেসবুক ‘ইমপ্রুভ ইওর সার্ভিস’-এর মাধ্যমে মূলত ব্যবহারকারীদের নিজেদের কাজেই ব্যবহার করে থাকে। অর্থাৎ আপনি ফেসবুক ব্যবহার করে মূলত তাদের অর্থ উপার্জনের পথ খুলে দিচ্ছেন।

৩. বিজ্ঞাপনের স্থান আপনি : ফেসবুকে যখনই আপনি কিছু সার্চ করছেন তখনই বিজ্ঞাপনের বিলবোর্ড হচ্ছেন আপনি। আপনার টাইমলাইনে নিয়মিত বিজ্ঞাপন আসতে থাকবে। আর অর্থ যাবে ফেসবুকের ঘরে।

৪. স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর : একটানা বহু সময় ফেসবুক ব্যবহারের ফলে মানুষের বিপাকক্রিয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এতে হজমে সমস্যা, দৃষ্টিশক্তিতে সমস্যাসহ সৃষ্টিশীলতা ধ্বংস হয়। ঘুমের ধারাবাহিকতাও বদলে যায়।

৫. এরা কারা? : দেখবেন, আপনার হয়তো ৫ শতাধিক বন্ধু রয়েছেন ফেসবুকে। এক গবেষণায় বলা হয়েছে, ব্যবহারকারীরা তার বন্ধুতালিকার ১০ শতাংশ মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন। বাকিরা এমনিতেই বন্ধু হয়ে যান। এই অপরিচিত মানুষগুলোকে বন্ধু ভেবে তাদের সঙ্গে সময় ব্যয় করা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।

৬. গোপনীয়তা থাকছে না : আপনি অনেক বিষয়েই গোপনীয়তা ধরে রাখতে চান। কিন্তু ফেসবুকের কারণে তা ধীর ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছে। অন্যকে দেখে গোপনীয়তা ধরে রাখতে ইচ্ছুক মানুষরাও তার গোপন বিষয় প্রকাশ করে ফেলছেন। এ নিয়ে পরিবার, সংসার ও সমাজে শুরু হচ্ছে নানা টানাপড়েন। তারওপর হ্যাকারদের অত্যাচার তো রয়েছেই।

৭. আপনার পোস্ট আসলে মূল্যহীন : আপনি কি ভাবছেন, কি করছেন, কি চাইছেন ইত্যাদি নিয়ে অন্যের সত্যিকার অর্থে কোনো চিন্তা নেই। কাজেই মনের যে কথাটি আপনি যত্ন ও আবেগের সঙ্গে তুলে ধরছেন, তা আসলে অন্যের কাছে মূল্যহীন। সেখানে লাইক ও কমেন্ট পেয়ে হয়তো তৃপ্তি পাচ্ছেন। কিন্তু যারা লাইক বা কমেন্ট দিয়েছেন তাদের কাজ ওই পরিসরেই সীমাবদ্ধ। কাজেই নিজের মূল্যবান চিন্তাধারা ফেসবুকে পোস্ট করা মানে উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছুই নয়।
Read More »

আপনার ফেসবুকে এক ক্লিকে সকল Friend Requests (Confirm ) করুন

এক ক্লিকে সকল ফেসবুক ফ্রেন্ড রিকোয়েষ্ট কনফার্ম করুন- যেই বিষয়টি নিয়ে আলোচনা করব , তা হল all Friend Requests কি ভাবে  এক সাথে Confirm করা যায় ,
প্রথমে আমাদের কম্পিউটার থেকে মজিলা ফায়ারফক্স দিয়ে Facebook Login করতে হবে এখন হোমপেজ থেকে ফ্রেন্ডরিকোয়েস্ট আইকন এ ক্লিক করলে ড্রপ ডাউন মেনু আকারে সকল ফ্রেন্ড রিকোয়েস্ট গুলো দেখাবে সেখান থেকে Friend Requests See All ক্লিক করতে হবে এতে করে সকল Friend Requests এক সাথে দেখা যাবে,

তার পর Web browser মজিলা ফায়ার ফক্স থেকে Console এ যেতে হবে রাইট বাটন এ ক্লিক করে ইন্সপেক্ট ইলেমেন্ট তারপর কনসোল এ ক্লি করে Code paste করতে হবে পোষ্ট এর শেষে কোড দেয়া অাছে কপি করে নিন,
অথবা
Google Chrome : Ctrl+Shift+I
অথবা
Opera mini : Ctrl+Shift+C


উপরের তিনটি ব্রাউসারের যে কোনটি থেকেই হবে এবং সাথে  সাথে আপনার সকল Friend Requests Confirm হতে থাকবে । দুই মিনিটেই কনফার্ম হয়ে যাবে আর ফ্রেন্ড রিকোয়েষ্ট সংখ্যা হাজারের উপরে হলে তিন থেকে চার মিনিট লাগতে পারে ।


নিচের কোডটি কপি করুন আর কনসোলে ক্লিক করে পেষ্ট করে এন্টার চাপুন


javascript:var inputs = document.getElementsByClassName('_42ft _4jy0 _4jy3 _4jy1 selected _51sy');
for(var i=0; i<inputs.length;i++) {
inputs[i].click();
}
Read More »

হ্যাক হলেও ফিরে পাবেন ফেসবুক একাউন্ট

২০০৪ সালে শুরু হওয়া ফেসবুক নামক সামাজিক যোগাযোগ সাইটের সাথে নিশ্চয়ই কাউকে নতুন করে পরিচয় করিয়ে হবেনা। কম বেশি সবারই সেখানে একাউন্ট থাকার সুবাদে সুখকর অভিজ্ঞতার পাশাপাশি কষ্টকর অভিজ্ঞতাটাও অনেকেরই থাকার কথা। আজকে কষ্টকর দিকটি নিয়ে আগাবো এবং এর একটি সমাধানের চেষ্টা করবো।
 
 
 বাংলাদেশে জনপ্রিয় হওয়া ফেসবুকে কম বেশি অনেকেরই একাউন্ট কোননা কোন ভাবে হ্যাক হয়ে থাকতে পারে। দেখা গেছে কোন একটি স্ক্যাম কিংবা এপ্সের কবলে পড়লেন। অথবা কোন ভাবে আপনার সিকিউরিটি ব্যবস্থা দূর্বল থাকায় ইমেইল হ্যাক হয়ে কিংবা সরাসরি হ্যাক হয়ে ফেসবুক একাউন্টটি হ্যাক হয়ে গেল। এবং হ্যাকার আপনার ব্যবহৃত পাশওয়ার্ড টিও পরিবর্তন করে ফেললো। এখন কি করবেন??
শুধু মাত্র ফান করার জন্য হলে একাউন্টের চিন্তাটা না করলেও চলে. কিন্তু লক্ষনীয় যে, আজ কাল সামাজিক যোগাযোগের অন্যতম একটি মাধ্যম নয় আরো নানাবিধ ব্যক্তিগত ব্যবসায়িক কাজেও ফেসবুক ব্যবহৃত হয়। তখন তো আপনাকে এই আইডি রিকভার করতেই হবে। আইডি রিকভার করার নান উপায় আছে, তার মধ্যে আজকের উপায়টি পরিবেশিত হলঃ
হ্যাককৃত ফেসবুক আইডি পুনোরুদ্ধারঃ
. এড্রেস বার থেকে www.Facebook.com/hacked প্রবেশ করুন
. My Account Is Compromised ক্লিক করে এগিয়ে যান
 
. Identify Your Account থেকে আপনার একাউন্ট শনাক্ত করতে
 
Email or phone number কিংবা Facebook username অথবা your name and a friend’s name এই তিনটি অপশানের যেকোন একটি তে প্রয়োজনীয় তথ্য দিয়ে SEARCH বাটনে ক্লিক করুন
 
. Security Check অপশানে ক্যাপচা এন্ট্রি করে এগিয়ে যান
 
. আপনার একাউন্টির ছবি সহ ইউজার নেম থাকবে, This Is My Account ক্লিক করে এগিয়ে যান
 
. এখানে আপনার ব্যবহৃত পুরনো পাশওয়ার্ড এখানে প্রবেশ করান
 
. ফেসবক তথ্য গুলো সঠিক দেখালে পরবর্তী ষ্টেপ গুলো আপনাকে দিবে, সেভাবে আগালে আশা করি আপনার ফেবু আইডিটি স্বশরীরে ফিরে পাবেন
 
একাউন্ট হ্যাক সম্বন্দে আরো জানতে পারেন ফেবু হেল্প সেন্টারে http://www.facebook.com/help/hacked
একাউন্ট ফিরে পান কিংবা না পান সব সময় অনলাইনে নিরাপদ থাকতে করনীয় কিছু বিষয় খেয়াল রাখবেন
Read More »

ফেসবুক একাউন্টে অনাকাংখিত পর্ন ফটো আসুন দূর করি

ইদানিং অনেক পরিচিত ব্যক্তিবর্গের টাইমলাইনে পর্ণ পোস্ট দেখা যায়। হঠাৎ করে দেখলেই আমরা তাকে খারাপ ভাবতেও পারি। কিন্তু আসলে কি তাই? তিনি কি ইচ্ছা করে এসব পোস্ট করেছেন?
আসলেই তিনি এসব পোস্ট করেন নি বা জানেনও না। তাহলে কিভাবে টাইমলাইনে আসল আপনার মনের মাঝে প্রশ্ন জাগতে পারে। আসুন আমি বলছি কিভাবে এসব পোস্ট আপনার টাইমলাইনে আসে এবং এর সমাধান কি । তার আগে কয়েকটি কথা বলে নেই......
কিছু পন্ডিত এই পোস্টের কমেন্টে জেনে না জেনেই আমাকে জ্ঞান দিবেন, হয়ত গালিও শুনতে পারি। কিন্তু বাস্তবতা কি জানেন? আসলে খুব সাধারণ মানুষগুলো না জেনেই এসব বীপদের সম্মুখীন হয়ে থাকেন। অনেক সময় স্কুল কলেজের শিক্ষকের টাইমলাইনেও এসব বাজে পোস্ট দেখা যায়। এখন ঘঠনা কি দাঁড়াল? যদি ওই টিচারে সাথে কোন শিক্ষার্থী এড থাকেন তাহলে নিঃসন্দেহে তার সম্পর্কে খারাপ ধারণা জন্মাতে পারে।
কেন এসব পোস্ট অন্যের টাইমলাইনে না এসে আপনার টাইমলাইনেই আসে?
অনেক সময় মনের ভুলে এমন কোন ফেসবুক এপস এর সাথে যুক্ত হয়ে গেলেন যার দ্বারা আপনাকে আজকের এই লজ্জাকর পরিস্থিতিতে পড়তে হলো। হতে পারে কোন সাইটে (লগিন উইথ ফেসবুক) করার মাধ্যমে অথবা কোন মজার মজার গেমসের মাধ্যমে। এছাড়াও আরো কতগুলো কারনে এমনটা হতে পারে (যেমনঃ ব্রাউজার এডন্স অথবা এক্সটেনশন)।
এইতো জানলেন এমন পরিস্থিতিতে পড়ার কারন গুলো।
তাহলে এমন পরিস্থিতিতে মুক্তি পাওয়ার উপায় কি ?
আপনার ফেসবুক আইডিটি যেমন নিতান্তই আপনার, তেমনি ভাবে এর রক্ষণাবেক্ষনের মাধ্যমে নিজের মান সম্মান বজায় রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। ভুলে যাবেন না ভার্চুয়াল জগতে আপনাকে দেখে নয়, আপনার টামলাইন দেখেই আপনার স্বভাব চরিত্র সম্পর্কে অপরিচিতরা ধারণা লাভ করেন। কথা না বাড়িয়ে তারপর বলছি......
এই সমস্যার মূল সমাধানের জন্য ‪#‎সেটিংস‬ অপ্সহানে যেতে হবে। সেখানে ‪#‎Apps‬ নামে একটি বাটন দেখতে পাবেন। তারপর #Apps এ গিয়ে অজানা সকল এপস রিমুভ করে দিন। যেসব এপস ট্রাস্টেড লিস্টে আছে সেগুলো রিমুভ না করলেও সমস্যা নেই (যেমনঃYouTube, Microsoft, Pinterest, Skype ইত্যাদি ) । তবে ভালো ভাবে খেয়াল করে যেগুলো আপনার কাছে রিস্ক মনে হয় সব রিমুভ করে দিন।
আশাকরি সবার উপকারে আসবে। আমার জ্ঞানের ক্ষুদ্র পরিসরে যতটুকু জানি ততটুকু শেয়ার করার চেষ্টা করলাম। ভুলত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
Read More »

ফেসবুক হ্যাক করার নিয়ম

আপনি কি কখনো লিখেছেন কারো ফেসবুক একাউন্ট কিভাবে হ্যাক করতে হয়? অথবা জানতে চেয়েছেন আমি একজনের একাউন্ট হ্যাক করতে চাই। কেউ কি আমাকে হ্যাক করার পদ্ধতি জানাবেন? তাহলে এই পোষ্টটি আপনার জন্য।

Facebook হ্যাক করার এক্স্যাক্ট কোন উপায় নাই। কারণ ফেবূ অথোরিটি অতোটা বোকা না, যে সাইটের কোন দুর্বলতা রাখবেন। তবে আপনি জার আকাউন্ট হ্যাক করবেন সে যদি বোকা হয় আপনি তাহলে Phishing পদ্ধতি ব্যবহার করতে পারেন। তবে আধুনিক ব্রাউসার অ্যান্টি ফিসিং থাকে।

 যত কম জ্ঞান তত বেশি অহমিকা, যত বেশি জ্ঞান তত কম অহমিকা।
Read More »