Showing posts with label ফেসবুক ব্লক. Show all posts
Showing posts with label ফেসবুক ব্লক. Show all posts

ফেসবুকে ভুয়া নামধারীকে ধরা যাবে

ফেসবুকে অনেকেই ভুয়া নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খোলেন। ভুয়া অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ জানালে ফেসবুক তা বন্ধ করে দেয়। ফেসবুক এ বিষয়ে বেশ কড়া নীতি নিয়েছে। তবে যাতে নামের ভিন্নতার কারণে অ্যাকাউন্ট বন্ধ হয়ে না যায়, এর ব্যবস্থাও করছে ফেসবুক

ফেসবুক সম্প্রতি ব্যবহারকারীর সত্যিকারের নাম ব্যবহারের নীতিমালায় পরিবর্তন আনার বিষয়টি নিয়ে পরীক্ষা চালানো শুরু করেছে। এ ছাড়াও ব্যবহারকারী তাঁদের নামের বিষয়টি নিশ্চিত করতে পারেন, এ বিষয়টিও উন্নত করছে।

ফেসবুকের নির্বাহী কর্মকর্তা অ্যালেক্স স্লুজ বলেন, আগামী ডিসেম্বর থেকে সত্যিকারের নাম ব্যবহারের নীতিমালায় পরিবর্তনের বিষয়টি কার্যকর করা শুরু হবে। অ্যালেক্স স্লুজ আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন (এসিএলইউ) ও ইলেকট্রনিক ফ্রন্টিয়ার ফাউন্ডেশনকে (ইএফএফ) এ সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন। চিঠিতে স্লুজ লিখেছেন, ‘নাম নিশ্চিতকরণ প্রক্রিয়া নিয়ে আমাদের কাছে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সংখ্যা কমিয়ে আনতে চাই। যদি প্রয়োজন পড়ে, তবে এ প্রক্রিয়াকে আরও সহজ করতে চাই।’ স্লুজ বলেন, ফেসবুক ব্যবহারকারীদের এখন সত্যিকারের নাম ব্যবহার করতে হয় না, তবে বাস্তব জীবনের পরিচিত নাম ব্যবহার করতে হয়। এসিএলইউ ও ইএফএফসহ অন্য বেশ কয়েকটি সংগঠন ফেসবুককে ব্যবহারকারী শনাক্তকরণ প্রক্রিয়াকে পরিবর্তন করার আহ্বান জানায়। এ সমস্যাটি দীর্ঘদিনের। এর আগেও হ্যাসট্যাগ মাইনেমইজ নামের একটি প্রচারণা গোষ্ঠী ফেসবুকের সত্যিকারের নাম নীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। দাবি ছিল, তাঁদের পরিচিত নামেই ফেসবুকের অ্যাকাউন্ট চালু করতে দিতে হবে। ফেসবুক এ ধরনের নামের অ্যাকাউন্ট মুছে দিতে পারবে না।

স্লুজ বলেন, শুরুতে দুটি পরিবর্তন আসছে। অ্যাকাউন্ট নিশ্চিত করতে প্রাসঙ্গিক বিষয় ও ব্যাখ্যা যোগ করতে পারবেন ব্যবহারকারীরা। তবে কেউ বিকল্প নাম দিলে এর ব্যাখ্যা চাইতে পারবেন অন্য ব্যবহারকারীরা। অর্থাৎ, কারও আইডি ভুয়া মনে হলে তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে প্রমাণ চাইতে পারবে। নামের কারণে ফেসবুকের ভুয়া তালিকায় পড়তে না চাইলে যা করবেন না

* কোনো প্রতীক, সংখ্যা, অনাকাঙ্ক্ষিত ছোট-বড় অক্ষরের ব্যবহার, একই অক্ষর বা যতিচিহ্ন বারবার ব্যবহার করবেন না
* একাধিক ভাষার অক্ষরে অ্যাকাউন্ট খুলবেন না, বা তথ্য দেবেন না
* নামের আগের পেশার টাইটেল যেমন—ডক্টর, ইঞ্জিনিয়ার ইত্যাদি দেবেন না
* নামের মাঝখানের অংশের জায়গায় শব্দগুচ্ছ, ডাকনাম ইত্যাদি দেবেন না
* কোনো ধরনের বিতর্কিত শব্দ, ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করবেন না
* উদ্দেশ্যমূলকভাবে অন্যের নাম ব্যবহার করে অ্যাকাউন্ট খুলবেন না যা করবেন
* আসল নাম ব্যবহার করুন। আপনার পরিচয়পত্রের নাম বা আপনাকে যে নামে পরিবার ও বন্ধুরা জানে, সেটি ব্যবহার করুন
* চাইলে বাড়তি নাম হিসেবে ডাক নাম, পেশার ক্ষেত্রে পরিচিত নাম বা বাবা-মায়ের দেওয়া নাম যুক্ত করতে পারেন
* আপনার ডাকনামে যদি পরিচিত হন, তবে তা দিতে পারেন।
Read More »

ফেসবুকের নতুম নিয়ম: না মানলে হতে পারেন ব্লক

বিশ্বব্যাপী বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্ক ফেসবুক নিয়ে মাতামাতির যেন শেষ নেই। মাতামাতি হবেনা কেন, এই ফেসবুকের কল্যাণেই তো অনেকদূরে থেকেও সবাই কতো কাছাকাছি।

কিন্তু সমস্যা হল ফেসবুক ব্যবহার করতে করতে হঠাৎ ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া নিয়ে। হুম এটা বর্তমান সময়ে খুবই ঘটছে। আপনার প্রিয় ফেসবুক অ্যাকাউন্ট চলতে চলতে হটাৎ বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু কেন অনেকের মনেই এই প্রশ্ন জাগে। সেই সব কারণ এর মধ্যে প্রধান কারণগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো:

১. ফেসবুক স্ট্যাটাসে বা ম্যাসেজে আক্রমণাত্মক এমন কিছু লিখবেন না যেটা পড়ে মনে হয় আপনি কাউকে হুমকি দিচ্ছেন এমনটা যদি করেন তাহলে সেই ব্যক্তি যদি আপনার অ্যাকাউন্টে রিপোর্ট করে তাহলে আপনি কিন্তু ব্লক হতেই পারেন, ফেসবুক এই অভিযোগটিকে খুবই গুরুত্ব সহ বিচার করে। তাই আপনার ফেসবুক অ্যাকাউন্টটি থেকে কাউকে হুমকি দেওয়া থেকে বিরত থাকুন।

২. আমারা যারা নতুন ফেসবুক অ্যাকাউন্ট করি তারা ফেসবুকে ফ্রেন্ড লিস্ট বন্ধু বাড়ানোর জন্য এক দিনে একাধিক জনকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দিই যা মোটেও ঠিক নয়। এই ভাবে সীমা অতিক্রম করলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক হওয়া থেকে কেউ বাঁচাতে পারবে না।

৩. একই দিনে যদি ফেসবুক পেজ বা গ্রুপে একই ম্যাসেজ লিখে একাধিক বার ম্যাসেজ করা হয় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। এ ক্ষেত্রে আপনি সেই সব ম্যাসেজ করার সময় কিছুটা পরিবর্তণ করে করে ম্যাসেজ করুন।

৪. আপনি যদি আপনার নিজের ফেসবুক ওয়ালেও একই পোস্ট একাধিক বার দেন তাহলে সেটাকে ফেসবুক স্প্যাম ভেবে আপনার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে তাই এটা থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৫. আপনি যদি প্রতিদিন একাধিক ফেসবুক ফ্যান পেজে লাইক করেন তাহলে আপনাকে প্রথমে সতর্কবার্তা দেবে। আপনি যদি তাও একি ভাবে কাজটি চালিয়ে যান তাহলে অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে।

৬. পর্নোগ্রাফি মানে অশ্লীল ফটো কিংবা ফটো পোস্ট বা আপলোড করতে আপনি ভালবাসলেও ফেসবুক কিন্তু এটা একেবারেই পছন্দ করে না তাই এই অশ্লীল ফটো ভিডিও পোস্ট থেকে বিরত থাকার চেষ্টা করুন।

৭. আপনি যদি আপনার নাম বাদে ফেক নাম মানে কোন কোন বড় সেলিব্রেটির নাম দিয়ে আপনার অ্যাকাউন্ট খুলেন এবং সেই অ্যাকাউন্ট এ অভিযোগ হলে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে পারে।

৮. আপনি আপনার বাড়ির প্রিয় পোষা বিড়াল বা কুকুর টিকে খুব ভালবাসেন তাই তার নাম দিয়ে একটা অ্যাকাউন্ট করে দিলেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্লক করে দিবে ফেসবুক।

৯. আপনি যদি ভাবে আপনার অ্যাকাউন্ট টিকে আপনার প্রতিষ্ঠান এর বিজ্ঞাপন এর জন্য ব্যবহার করবেন তাহলে আপনি ভুল ভাবছেন এই ভাবে কোন অ্যাকাউন্ট চালালে আপনার অ্যাকাউন্ট ব্লক হতে বাধ্য।

১০. এছাড়াও প্রচুর পরিমাণে বিরক্তি কর ফটো ট্যাগ, ফেক অ্যাকাউন্ট খুলে এবং সেটা ফেসবুক শনাক্ত করতে পারলেই সেই অ্যাকাউন্ট ব্লক করে দেয়।
Read More »