Showing posts with label ফেসবুক সার্চ. Show all posts
Showing posts with label ফেসবুক সার্চ. Show all posts

কত মানুষের ফেসবুক আছে?

বিশ্বের যত মানুষ ইন্টারনেট ব্যবহার করেন তাঁদের অর্ধেকের বেশি মানুষের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে। বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা বর্তমানে দাঁড়িয়েছে ১৫৫ কোটিতে। ৪ নভেম্বর বছরের তৃতীয় প্রান্তিক অর্থাৎ জুলাই থেকে সেপ্টেম্বর এ তিন মাসের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে ফেসবুক। ওই প্রতিবেদনে ফেসবুক ব্যবহারকারীর ওই সংখ্যা উল্লেখ করা হয়েছে। ফেসবুকের প্রতিবেদনে বলা হয়েছে, এ সংখ্যা একবছর আগের তুলনায় বেড়েছে ১৪ শতাংশ।
বুধবার ফেসবুক বলছে, চলতি বছরের তৃতীয়ার্ধে তাদের মুনাফা ১১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮৯ কোটি ১০ লাখ ডলারে।
ফেসবুক প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বলেছেন, আমাদের মুনাফার পরিমাণ ভালো এবং ব্যবহারকারীও বেড়েছে। তিনি বলেন, পুরো বিশ্বকে যুক্ত করতে আমরা দীর্ঘ সময় ব্যয় করেছি।
বিশ্লেষকরা বলছেন, ব্যাপক অনলাইন বিজ্ঞাপনই ফেসবুকের আয়ের উৎস। ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ্লিকেশনকে যুক্ত করার মধ্যদিয়ে ফেসবুক তার ক্ষেত্র বিস্তার ঘটিয়েছে। ফলে আয়ও বাড়ছে।

তৃতীয় প্রান্তিকে ফেসবুকের উল্লেখযোগ্য বিষয়
  • সেপ্টেম্বর প্রান্তিকে দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল ১০০ কোটি ১০ লাখ যা গত বছরের সেপ্টেম্বর প্রান্তিকের তুলনায় ১৭ শতাংশ বেশি।
  • দৈনিক মোবাইল ফোনে ফেসবুক ব্যবহারকারী ৮৯ কোটি ৪০ লাখ যা গত বছরের চেয়ে ২৭ শতাংশ বেশি।
  • মাসিক সক্রিয় ব্যবহারকারী ১৫৫ কোটি যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।
  • মোবাইলে মাসিক সক্রিয় ব্যবহারকারী ১৩৯ কোটি যা গত বছরের তুলনায় ২৩ শতাংশ বেশি।
Read More »

আপনার অজান্তেই “ফেসবুক” আপনার যে ক্ষতিগুলো করছে

আজ থেকে দশ বছর আগে ফেসবুক এমন এক সোশাল মিডিয়া হিসেবে আত্মপ্রকাশ করে, যার কাজ ছিল হাই স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করা। নিজে চিন্তা-ভাবনা, আলোচনা বা প্রোগ্রাম ঠিক করা বা তথ্য আদান-প্রদান ইত্যাদি কাজ চলতো এর মাধ্যমে। কিন্তু এর পর থেকে ফেসবুক অর্থ বানানোর প্লাটফর্মে পরিণত হতে লাগলো। যদিও এখন পর্যন্ত ফেসবুক সোশাল মিডিয়া হয়েই রয়েছে, তবুও অন্তত ৭টি কারণে এ বছরই ফেসবুককে বিদায় দেওয়ার পক্ষে মত দিয়েছেন ‘গিয়ার ল্যাব’-এর বিশেষজ্ঞরা। তারা বলছেন, কারণগুলো দেখুন এবং আপনিও এ বছরের মধ্যে ফেসবুককে ‘না’ বলুন।

১. সময়ের অপচয় : এটা বলা হয়, মানুষ প্রতিদিন গড়ে ১৭ মিনিট ফেসবুকে সময় দেন। এভাবে টানা ১০ বছর তারা ফেসবুকে থেকে জীবনের ৪০টি দিন শুধু লাইক করার কাজে নষ্ট করেছেন।

২. ফেসবুকের ফ্রি স্টাফ আমরা : ২০১২ সালের এক গবেষণায় জানানো হয়, ৬ লাখ ৮৯ হাজার ফেসবুক অ্যাকাউন্টের ওপর একটা পরীক্ষা চালানো হয়। ফেসবুক ‘ইমপ্রুভ ইওর সার্ভিস’-এর মাধ্যমে মূলত ব্যবহারকারীদের নিজেদের কাজেই ব্যবহার করে থাকে। অর্থাৎ আপনি ফেসবুক ব্যবহার করে মূলত তাদের অর্থ উপার্জনের পথ খুলে দিচ্ছেন।

৩. বিজ্ঞাপনের স্থান আপনি : ফেসবুকে যখনই আপনি কিছু সার্চ করছেন তখনই বিজ্ঞাপনের বিলবোর্ড হচ্ছেন আপনি। আপনার টাইমলাইনে নিয়মিত বিজ্ঞাপন আসতে থাকবে। আর অর্থ যাবে ফেসবুকের ঘরে।

৪. স্বাস্থ্যের জন্যে ক্ষতিকর : একটানা বহু সময় ফেসবুক ব্যবহারের ফলে মানুষের বিপাকক্রিয়ায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়ে। এতে হজমে সমস্যা, দৃষ্টিশক্তিতে সমস্যাসহ সৃষ্টিশীলতা ধ্বংস হয়। ঘুমের ধারাবাহিকতাও বদলে যায়।

৫. এরা কারা? : দেখবেন, আপনার হয়তো ৫ শতাধিক বন্ধু রয়েছেন ফেসবুকে। এক গবেষণায় বলা হয়েছে, ব্যবহারকারীরা তার বন্ধুতালিকার ১০ শতাংশ মানুষকে ব্যক্তিগতভাবে চেনেন। বাকিরা এমনিতেই বন্ধু হয়ে যান। এই অপরিচিত মানুষগুলোকে বন্ধু ভেবে তাদের সঙ্গে সময় ব্যয় করা আসলে সময়ের অপচয় ছাড়া আর কিছুই নয়।

৬. গোপনীয়তা থাকছে না : আপনি অনেক বিষয়েই গোপনীয়তা ধরে রাখতে চান। কিন্তু ফেসবুকের কারণে তা ধীর ধীরে মূল্যহীন হয়ে যাচ্ছে। অন্যকে দেখে গোপনীয়তা ধরে রাখতে ইচ্ছুক মানুষরাও তার গোপন বিষয় প্রকাশ করে ফেলছেন। এ নিয়ে পরিবার, সংসার ও সমাজে শুরু হচ্ছে নানা টানাপড়েন। তারওপর হ্যাকারদের অত্যাচার তো রয়েছেই।

৭. আপনার পোস্ট আসলে মূল্যহীন : আপনি কি ভাবছেন, কি করছেন, কি চাইছেন ইত্যাদি নিয়ে অন্যের সত্যিকার অর্থে কোনো চিন্তা নেই। কাজেই মনের যে কথাটি আপনি যত্ন ও আবেগের সঙ্গে তুলে ধরছেন, তা আসলে অন্যের কাছে মূল্যহীন। সেখানে লাইক ও কমেন্ট পেয়ে হয়তো তৃপ্তি পাচ্ছেন। কিন্তু যারা লাইক বা কমেন্ট দিয়েছেন তাদের কাজ ওই পরিসরেই সীমাবদ্ধ। কাজেই নিজের মূল্যবান চিন্তাধারা ফেসবুকে পোস্ট করা মানে উলুবনে মুক্তা ছড়ানো ছাড়া আর কিছুই নয়।
Read More »

ফেসবুকে সার্চ করা যাবে পুরোনো পাবলিক পোস্ট

ফেসবুকে সার্চ করে এখন সহজেই অন্যদের পাবলিক পোস্ট খুঁজে বের করা যাবে। ফেসবুকে নতুন এই ফিচারটি যুক্ত করার কথা জানিয়েছেন ফেসবুকের হেড অব সার্চ টম স্টকি। দুই ট্রিলিয়ন অর্থাৎ দুই লক্ষ কোটি পাবলিক পোস্ট ফেসবুক ইতোমধ্যে তাদের সাইটে সার্চ করার জন্য যুক্ত করেছে। খবর – বিবিসি’র।

এর মানে হচ্ছে, এখন থেকে যে কারও পুরোনো পাবলিক পোস্ট অন্য ফেসবুক ইউজারের সার্চ রেজাল্টে দেখা যাবে। ধারণা করা হচ্ছে ফেসবুক ব্যবহারকারীরা যাতে সংবাদ বা তথ্যের সন্ধানে অন্য সাইটে না গিয়ে ফেসবুকেই থাকে, সেজন্যে এই পরিবর্তন আনা হয়েছে।

বিশ্বে যখন বড় কোন ঘটনা ঘটে, তখন অনেকেই ফেসবুকে তাদের পরিচিতজনরা সে ঘটনায় কি প্রতিক্রিয়া দেখাচ্ছেন, সেটা জানতে চান। নতুন এই ফিচার যুক্ত হওয়ার পর এখন ফেসবুক ব্যবহারকারীরা সার্চ করে সহজেই এ ধরণের ঘটনায় মানুষের প্রতিক্রিয়া সম্পর্কে ধারণা করতে পারবেন।

ফেসবুকের টম স্টকি বলেন, কোন একটা মুহূর্তে বিশ্বের বেশিরভাগ মানুষ কোন বিষয়টি নিয়ে কথা বলছেন, ফেসবুকের সার্চ রেজাল্ট থেকে সেটা এখন সহজে বোঝা যাবে।

টুইটারে মোমেন্টস বলে যে নতুন ফিচার যুক্ত হয়েছে অনেকে ফেসবুকের এই নতুন ফিচারকে তার সঙ্গে তুলনা করছেন। তবে যারা চান না তাদের পুরোনো পাবলিক পোস্ট সার্চ রেজাল্টে দেখা যাক, তারা অপশনে গিয়ে চাইলে তা বন্ধ করে দিতে পারবেন।
Read More »