Showing posts with label Facebook Dislike Button. Show all posts
Showing posts with label Facebook Dislike Button. Show all posts

ফেসবুকের নতুন বাটন যেভাবে ব্যবহার করবেন

সম্প্রতি প্রতিক্রিয়া জানানোর জন্য নতুন ছয়টি ‘ইমোজি’ উন্মুক্ত করেছে ফেসবুক। গত বছরের অক্টোবরে মাসে মানুষের আবেগ প্রকাশের সাতটি প্রতিক্রিয়া জানানোর বাটন পরীক্ষামূলকভাবে চালু করেছিল ফেসবুক। একটি বাটন বাদ দিয়ে ২৪ ফেব্রুয়ারি ‘রিঅ্যাকশনস’ নামের প্রতিক্রিয়া জানানোর ফিচার বিশ্বব্যাপী চালু করেছে ফেসবুক কর্তৃপক্ষ। প্রথমে সাতটি দেশে পরীক্ষামূলকভাবে এ বাটন চালু হয়েছিল।
 ফেসবুকের নতুন বাটন যেভাবে ব্যবহার করবেন

ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, প্রতিক্রিয়া জানানোর বাটনগুলো এলেও লাইক বাটন থাকছে। এর পাশাপাশি ফেসবুক পোস্টে ছয়টি আবেগের প্রতিক্রিয়া জানানো যাবে। সম্প্রতি একটি ভিডিও ও ব্লগ পোস্টে নতুন বাটন সম্পর্কে তথ্য প্রকাশ করেছে ফেসবুক। ফেসবুকের ভাষ্য, লাইকের মতোই প্রতিক্রিয়া জানানোর যেকোনো বাটন ব্যবহার করা যাবে।
এর আগে গত বছরে ফেসবুক ব্যবহারকারীদের মানসিক ভাবনা প্রকাশের জন্য ভালোবাসা, হাসি, সুখ, আশ্চর্য, মন খারাপ কিংবা রাগান্বিত-এ রকম আইকন যুক্ত করে ফেসবুক।
দীর্ঘদিন ধরে ফেসবুকে ‘ডিজলাইক’ বাটন চালুর বিষয়ে আলোচনার পরিপ্রেক্ষিতে গত বছরের অক্টোবরে আয়ারল্যান্ড ও স্পেনের ফেসবুক ব্যবহারকারীদের অভিব্যক্তি প্রকাশের সুযোগ দেয় ফেসবুক।
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ বলেন, সব সময় মানুষের ভালো সময় যায় না। অনেক সময় সহমর্মিতা প্রকাশ করতে হয়। কিছু মুহূর্ত থাকে, যা শেয়ার করার জন্য আরও বেশি অভিব্যক্তি প্রয়োজন হয়। শুধু লাইক দিয়ে সব প্রকাশ করা যায় না।

যেভাবে ব্যবহার করবেন:
ফেসবুক কর্তৃপক্ষের ভাষ্য, এ বাটন ব্যবহার করা খুব সহজ। আইওএস, অ্যান্ড্রয়েড ও ডেস্কটপ ব্যবহারকারীরা এ বাটন ব্যবহারের সুযোগ পাবেন। যাঁরা ব্যবহার করতে পারছেন না, শিগগিরই তাঁদের ফেসবুক প্রোফাইলে এ সুবিধা যুক্ত করে দেবে ফেসবুক। ফেসবুক কর্তৃপক্ষ বলছে, বিশ্বজুড়ে সব ফেসবুক ব্যবহারকারীর কাছে এ বাটন পৌঁছাতে আরও কয়েক দিন লাগতে পারে। একটি পোস্টে একাধিক প্রতিক্রিয়া জানানোর সুযোগ থাকছে না। অর্থাৎ লাইক দিলে আর কিছু জানানোর সুযোগ নেই। তবে কোনো প্রতিক্রিয়া জানানোর পর তা ফিরিয়ে নিয়ে নতুন প্রতিক্রিয়া জানানো যাবে।
আইওএসচালিত বা অ্যান্ড্রয়েডচালিত ডিভাইসে ফেসবুকে প্রতিক্রিয়া জানাতে পোস্টের নিচে থাকা লাইক বাটনটিতে কিছুক্ষণ চাপ দিয়ে ধরতে হবে। একটি পপআপ ড্রয়ারে ছয়টি ‘ইমোজি’ আসবে। যেকোনো একটি চেপে সে প্রতিক্রিয়াটি পোস্ট করা যাবে। ডেস্কটপের ক্ষেত্রে লাইকের ওপর মাউস নাড়ালে পপআপটি চলে আসবে।
Read More »

ডিসলাইক নয় ফেসবুকে চালু হলো ইমোজি বাটন

অবশেষে ফেসবুকে পরীক্ষামূলকভাবে চালু করা হলো অভিব্যক্তি প্রকাশের ছয়টি ইমোজি বাটন। এই ইমোজিগুলোতে লাইক-আনলাইক দু`টি অভিব্যক্তি প্রকাশের ব্যবস্থাই থাকছে। পরোক্ষভাবে এটিকে ডিসলাইক বাটনও বলা যেতে পারে।
শুরুতে শুধুমাত্র স্পেন ও আয়ারল্যান্ড এই দু`টি দেশ এই সুবিধা পাচ্ছে। এখন থেকে এই দুই দেশে ফেসবুকে কোনো পোস্টে লাইক দেয়ার সময় ছয়টি ইমোজি দেখাবে। এই ইমোজিগুলো হলো Love, Haha, Yay, Wow, Sad, Angry।

ফেসবুক ব্যবহারকারীরা পোস্ট, লেখা অনুযায়ী ইমোজি বাটনে চাপ দিয়ে তাদের অভিব্যক্তি প্রকাশ করতে পারবেন। ফেসবুক তাদের নতুন এই ফিচারকে বলছে ‘এক্সপ্রেসিভ লাইক’।
এ প্রসঙ্গে ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ তার ফেসবুক ওয়ালে লিখেছেন, আজ আমরা পরীক্ষামূলকভাবে এক্সপ্রেসিভ লাইক বাটন চালু করলাম। এই বাটনের সাহায্যে খুব সহজেই নিজেকে প্রকাশ করা যাবে।
ফেসবুক ব্যবহারকারীরা ‘ডিসলাইক’ বাটন চালু করার জন্য প্রস্তাব দিয়ে আসছিল। সেটাকে একটু ভিন্নভাবে চালু করা হলো। এখন থেকে কোনো পোস্টে লাইক দেয়ার ক্ষেত্রে নিজেকে আরো ভালোভাবে প্রকাশ করা যাবে।
Read More »